সিলেট-২: নৌকা প্রতিকের দাবিতে সড়ক অবরোধ
মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ আসনে নৌকা প্রতীক দেওয়ার দাবীতে ২৬ নভেম্বর সোমবার বেলা সাড়ে বারোটায় বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার শেরপুর, বেগমপুর, সাদিপুর, কলারাইবাজার, গোয়ালাবাজার, তাজপুরবাজার, রশিদপুর ও কুরুয়াবাজারে একযোগে মহাসড়ক অবরোধ করা হয়।
অবরোধে শফিকুর রহনমান চৌধুরী ও আনোয়ারুজ্জামান চৌধুরী গ্রুপের নেতাকর্মীসহ নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকেরা অংশ নেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সিলেট-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী দেয়ার দাবিতে স্লোগান দেন।
এ সময় দীর্ঘ প্রায় ২৫ কিলোমাটার সড়ক জুড়ে যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘন্টাব্যাপি অবরোধকালে মহাসড়কে অসংখ্য যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি মো. আনা মিয়া, সিনিয়র সহ সভাপতি জাবেদ আহমদ আম্বিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল, যুক্তরাজ্য স্বেচ্ছা-সেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুনদয় পাল ঝলক, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছা সেবকলীগ আহবায়ক চঞ্চল পাল সহ অসংখ্য নেতা কর্মী।
এদিকে, রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তাজপুর এলাকা, বিকেল ৪টার দিকে উপজেলার গোয়ালাবাজার এবং বেলা তিনটার দিকে শেরপুর এলাকায় দলীয় নেতাকর্মীরা সিলেট-২ আসনে নৌকা প্রতীক দাবি করে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। “আমাদের কোনো দাবি নাই সিলেট-২ আসনে নৌকা চাই” বলে সববেত নেতাকর্মীরা মুহূর্ত স্লোগান তুলেন। এসময় পৃথক বিক্ষোভ মিছিল মহাসড়ক এলাকা প্রদক্ষিণ করে। তিন দফায় প্রায় তিন ঘন্টা সড়ক অবরোধে মহাসড়কে গাড়ীগলো আটকা পড়লে যাত্রী সাধারণ চরম ভোগান্তির শিকার হন।
পৃথক কর্মসুচিতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, ব্যক্তি মুখ্য বিষয় নয়, নৌকা প্রতীকে দলের যে কাউকে মনোনয়ন দেয়া হলে দলীয় স্বার্থে তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। দাবি আদায় না হলে উপজেলার প্রতিটি ইউনিয়নে বিক্ষোভ মিছিল কর্মসূচী পালনেরও ঘোষণা দেন তারা। প্রসঙ্গত, বিগত সংসদ নির্বাচনে আসন সমন্বয়ের কারণে আওয়ামী লীগ এই আসনটি মহাজোটের শরীকদল জাপাকে দিলে জাপা’র প্রার্থী বিজয়ী হন। মহাজোটের ওই প্রার্থী এবারও এই আসনটি দাবি করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এমন খবর ছড়িয়ে পড়লে তারা ক্ষোভে ফেটে পড়েন।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed