জৈন্তাপুরে ৫৫০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকা থেকে ৫৫০০ পিস ইয়াবাসহ সুমন আহমদ ওরফে মাছুম (১৯) নামে এক পেশাদার মাদক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৯ এর সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল।
রোববার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। অভিযানকালে তার সাথে থাকা অপর দুই মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
আটক মাদক ব্যবসায়ী সুমন আহমদ ওরফে মাছুম (১৯) জৈন্তাপুর উপজেলার রুপচেং গ্রামের মৃত তেরা মিয়ার ছেলে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ব্যাব ৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক সুমন আহমদকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া পলাতক অপর দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে র্যাব।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed