গণফোরামে ইটিভি’র সাবেক চেয়ারম্যান সালাম
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেসরকারি টিভি চ্যানেল ইটিভি’র সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম আনুষ্ঠানিকভাবে গণফোরামে যোগ দিয়েছেন।
রবিবার জাতীয় প্রেসক্লাবে দলটির এক সংবাদ সম্মেলনে এসে তিনি যোগ দেন।
গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন তাকে স্বাগত জানান এবং দেশের জনগণের ক্ষমতায়নে কাজ করতে বলেন।
এসময় বক্তব্য দিতে গিয়ে সালাম বলেন, ‘এই দিনে (২৫ নভেম্বর ২০১৫) ইটিভি দখল করা হয়। আমি আড়াই বছর জেলে ছিলাম। সত্য তুলে ধরায় আমাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।’
দেশের বর্তমান দুঃসময়ের পরিবর্তন আসবে এই আশা নিয়ে তিনি ড. কামাল হোসেনের গণফোরামে যোগ দিয়েছেন বলে জানান সালাম। ‘সুসময়ের প্রত্যাশায় কামাল হোসেনের দলে যোগ দিলাম।’
সংবাদ সম্মেলনের শুরুতে ড. কামাল হোসেন সম্প্রতি গণফোরামে যোগ দেয়া আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া এবং কুড়িগ্রাম আওয়ামী লীগের সাবেক নেতা মেজর জেনারেল (অব.) আ ম সা আমিনকে পরিচয় করিয়ে দেন।
তারা দুজন জানান, ড. কামালের নেতৃত্বে তারা দেশের হয়ে কাজ করার জন্য গণফোরামে যোগ দিয়েছেন।
গত ১৯ নভেম্বর অবসরপ্রাপ্ত ১০ সেনা কর্মকর্তা গণফোরামে যোগ দেন।
এদিকে গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক জানান, সাবেক মন্ত্রী, প্রয়াত এক মন্ত্রীর ছেলেসহ আওয়ামী লীগের আরও দুই নেতার গণফোরামের সংবাদ সম্মেলনে যোগ দেয়ার কথা ছিল। তবে বিভিন্ন কারণে তারা প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে আসতে পারেননি।
তিনি বলেন, শিগগিরই ক্ষমতাসীন দলের আরও কয়েকজন নেতা গণফোরামে যোগ দেবেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed