কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীবাজার ইউনিয়নের বনবিষ্ণুপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
গ্রাম ও পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, বনবিষ্ণুপুর গ্রামের মৃত আমজাদ মিয়ার ছেলে সোহেল মিয়া (২৩) বাড়ির বাইরে ধানের খলায় (ধান শুকানোর স্থান) নতুন সংযোগ নিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে। ঘটনার পর তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. মোবারক হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রোববার রাত ৮টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুন্না সিনহা বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন সে ঘটনাস্থলেই মারা গেছে। মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলেও তিনি জানান।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed