সিলেটে নগর জামায়াতের সেক্রেটারি সোহেল গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা সোহেল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ নভেম্বর) নগরীর সবুজবাগের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন জানান, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, যুদ্ধাপরাধী মাওলানা মতিউর রহমান নিজামির ফাঁসি নিয়ে সরকার বিরোধী পোস্টার-লিফলেট ছাপানোর অভিযোগে দায়েরকৃত মামলায় জামায়াত নেতা সোহেল আহমদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার নির্দেশেই এই পোস্টার ও লিফলেট ছাপানো হয়েছিল।
« ২০১৯ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ (Previous News)
(Next News) সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চেয়ে সুজন’র সংবাদ সম্মেলন »
Related News
সিলেটে ৪৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে বালুভর্তি একটি ডাম্প ট্রাক থেকে ৪৯০ বোতলRead More
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বয়ংক্রিয় তথ্য বুথ উদ্বোধন
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমকে সহজ, দ্রুত ও গতিশীল করারRead More



Comments are Closed