সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চেয়ে সুজন’র সংবাদ সম্মেলন
বৈশাখী নিউজ ডেস্ক: সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক- সুজন।
রবিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়েছে। সংগঠনের সদর উপজেলা সভাপতি চৌধুরী মিজবাহুল বারী অনুষ্ঠানে একটি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি, সুষ্ঠু,শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকারের বিভিন্ন বিভাগসহ অংশীজনদের নিয়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণ ও সফল নির্বাচন অনুষ্ঠানের ভালো দৃষ্টান্তসমূহ অনুসরণের কথা বলেন।
সব দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতসহ মনোনয়নপত্রের সাথে প্রার্থী প্রদত্ত হলফনামা ও আয়কর বিবরণীসমূহ সংগ্রহে আগ্রহীদের সরবরাহ করা এবং দ্রুত ওয়েবসাইটে তা আপলোড করার কথাও বলেন তিনি।
এছাড়া ভোটারদের প্রতি তিনি আহ্বান জানান, যেন তারা যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীদের নির্বাচিত করেন।
সংবাদ সম্মেলনে তারা প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান, ভোটারদের মধ্যে তথ্যচিত্র বিতরণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রচারণা, মানববন্ধন ও পদযাত্রা এবং প্রচারণায় সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন বলেও জানান তিনি।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed