আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
প্রবাস ডেস্ক: চাঁদা না দেওয়ার জেরে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার সোহানবাগ শহরে আবদুর রহিম (৩০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ী যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দেশটির সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে প্রিটোরিয়ার সোহানবাগ শহর এলাকার নিজ ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।
নিহত রহিম নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামের মুন্সী বাড়ীর আলী মুন্সীর ছেলে। তার অপর দুই ভাইসহ রহিম বিগত সাত বছর ধরে দক্ষিণ আফ্রিকার সোহানবাগ শহরে ব্যবসা করে আসছেন।
উল্লেখ্য, এর আগেও চাঁদা না দেওয়ার জেরে দক্ষিণ আফ্রিকায় বেশ কজন বাংলাদেশি প্রবাসীকে দেশীটির সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed