জাবি ছাত্রদল নেতার ২৪তম মৃত্যুবার্ষিকী পালন
আসিফ, জাবি প্রতিনিধি: ১৯৯৪ সালের ১৫ নভেম্বর কাপুরুষ সন্ত্রাসীদের গুপ্ত হামলায় নির্মমভাবে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৩ নভেম্বর শাহাদাৎ বরণ করেন ২১তম ব্যাচের ইংরেজী বিভাগের ছাত্র,ছাত্রদলের “এন্টি লোকাল” গ্রুপের উদিয়মান ছাত্রনেতা শওকাত কবীর দীপু।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’র সহ সভাপতি- অাহসান হাবীব এর নেতৃত্বে “শহীদ শওকাত কবীর দীপু”র ২৪ তম শাহাদাৎ বার্ষিকীতে মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে তাঁর কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলী অর্পন,রুহের মাগফিরাত কামনা করে দোয়া, এতিম ও দুস্থদের মাঝে তবারক বিতরন করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি -মিজানুর রহমান রনি, মোঃসুমন খান যুগ্ম সাধারণ সম্পাদক-মোঃশামীম হোসেন ছাত্রদল নেতা-হাসনাইন নাহিয়ান সজীব,মোঃসুমন খান, মনিরুজ্জামান সাগর, সেলিম রেজা, জর্জিস ইব্রাহিম, মেহেদী হাসান প্রিন্স, শফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed