নবীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে সাফি কামাল চৌধুরী নামে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন।
শনিবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সদরঘাট নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাফি কামাল চৌধুরী বাহুবল উপজেলার ডা. মুজিবুর রহমান চৌধুরীর ছেলে এবং শেভরন বাংলাদেশের মেডিকেল অফিসার ছিলেন বলে জানা গেছে।
নবীগঞ্জের গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাউছার মাহমুদ তোরন জানান, সকালে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিলেট যাচ্ছিল। পথে মিতালী পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে ওই বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ও অন্তত ৩০ জন আহত হন।
তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে। এছাড়া গাড়ির ভেতরে আরো মরদেহ থাকতেও পারে বলেও তিনি জানান।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র গিয়াস উদ্দিন জানান, উদ্ধার কাজ চলছে। মোট কয়জন মারা গেছেন এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed