গোলাপগঞ্জে ইউনিয়ন শিবির সভাপতি গ্রেপ্তার
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে বাদেপাশা ইউনিয়ন শিবিরের সভাপতি হাফিজুর রহমান সিদ্দিকী (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ৩টায় উপজেলার বাদেপাশা ইউনিয়নের আমকুনা গ্রামের খোরশেদ আলমের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাফিজুর রহমান সিদ্দিকী বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামের করামত আলীর পুত্র।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম ফজলুল হক শিবলি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোলাপগঞ্জ মডেল থানার এস আই তপন কুমারের নেতৃত্বে একদল পুলিশ বাদেপাশার আমকুনায় অভিযান চালিয়ে হাফিজুর রহমান সিদ্দিকীকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেন। শুক্রবার তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed