ইবি’তে সাক্ষাৎকার শুরু ২৫ নভেম্বর
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মেধা তালিকায় স্থান প্রাপ্তদের সাক্ষাৎকার শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর। সোমবার বিশ্ববিদ্যালয়ের ইউনিট সমন্বয়কারীরা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে আগামী ২৫ নভেম্বর মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন ও শরীয়াহ অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ১ম শিফটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এছাড়াও ২৬ ও ২৭ নভেম্বর ২য় ও ৩য় শিফটের মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার নেওয়া হবে।
আগামী ২৫ ও ২৬ নভেম্বর ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের সাক্ষাতকার অনুষ্ঠিত। সাক্ষাৎকারের পর ৩ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ৩ ডিসেম্বরের পর মেধা তালিকায় স্থানপ্রাপ্তরা ভর্তির সুযোগ পাবে না। ৯ নভম্বর অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার এবং ১২ ডিসেম্বরের মধ্যে তাদেরকে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।
থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘এ’ এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের সাক্ষাতকার আগামী ২৭ ও ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রদত্ত বিভাগসমূহের পছন্দক্রম ও ভর্তির আবেদন ফরম পূরণ করে দাখিল করতে হবে। প্রার্থীকে অবশ্যই আবেদন ফরম ১ কপি প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে। বিভাগের পছন্দক্রম ফরম ও ভর্তির আবেদন ফরম পূরণ না করলে কোন ভর্তি প্রার্থীকে বিভাগ মনোনয়ন দেয়া হবে না। সাক্ষাৎকারের সময় ভর্তি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এস.এস.সি ও এইচ.এস.সি অথবা সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন কার্ড, মূল সার্টিফিকেট অথবা প্রশংসা পত্র, মূল নম্বর পত্র, সদ্য তোলা ৮ কপি পাসপোর্ট সাইজের ছবি।
ভর্তি ও ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd অথবা www.iubd.info তে পাওয়া যাবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed