দেওয়ান ফরিদ গাজীর ৮ম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বৃহত্তর সিলেট আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সংগঠক ও মহান মুক্তিযুদ্ধের উত্তর পৃর্বাঞ্চলীয় রণাঙ্গনের ৪ ও ৫ নম্বর সেক্টরের বেসামরিক উপদেষ্টা ও প্রশাসনিক চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীল সদস্য ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, জননেতা দেওয়ান ফরিদ গাজী এমপির ৮ম মৃত্যু বার্ষিকী আজ সোমবার।
২০১০ সালের ১৯ নভেম্বর বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেণ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যৃর আগ পর্যন্ত তিনি সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়ান ফরিদ গাজীর পরিবারের উদ্যোগে আজ সোমবার বিভিন্ন কর্মসৃচীর আয়োজন করা হয়েছে। কর্মসৃচীর মধ্যে রয়েছে দুপুর সাড়ে ১২টায় কবর জিয়ারত ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন, বাদ জোহর হযরত শাহজালাল (রহ) দরগাহ মসজিদ প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী এবং মরহুম ফরিদ গাজীর শুভাকাঙ্খি ও অনুসারীসহ আত্মীয় স্বজনদের অংশ নেয়ার আহবান জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী মো.জাফর সাদেক (কয়েছ গাজী )।
মরহুম দেওয়ান ফরিদ গাজী ১৯২৬ সালের ২রা এপ্রিল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার দেবপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা দেওয়ান হামিদ গাজী। তিনি ১৯৫৩’ থেকে ১৯৫৫ পর্যন্ত সিলেটের প্রাচীনতম ‘সাপ্তাহিক যুগভেরী পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ‘১৯৪২সালে কুইট ইন্ডিয়া’ আন্দোলনের মাধ্যমে ছাত্র রাজনীতিতে যোগদান করেন। তিনি আসাম প্রাদেশিক মুসলিম ছাত্র ফেডারেশনের সহ-সম্পাদক নির্বাচিত হন। ১৯৪৫ সালে আসামে বাঙ্গাল খেদাও আন্দোলন, ১৯৪৬ সালে গণভোট, ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণ-অভ্যুথান, ১৯৭১ এর মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন । ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিয়ে রাজনীতি শুরু করা এই রাজনীতিক ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে সিলেট- ১ আসন থেকে জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) নির্বাচিত হন। বঙ্গবন্ধু সরকারের স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী এবং পরে বানিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালে হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন এবং বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed