শহীদ সিরাজ লেকে আজ চিত্রায়িত হচ্ছে ইত্যাদি
সুনামগঞ্জ প্রতিনিধি: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের কয়েকটি পর্ব দর্শক উপস্থিতিতে ধারণ করা হবে ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নত্তাত্তিক নিদর্শন এবং পর্যটনসমৃদ্ধ দেশের হাওরাঞ্চলের রাজধানী সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর তীরবর্তী তাহিরপুরের ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প এলাকায়।
আজ ১৯ নভেম্বর বিকেল ৪টায় ওপারের মেঘালয় পাহাড়ের পাদদেশে ওয়ার্ল্ড হেরিটেইজ অব টাঙ্গুয়ার হাওর তীরবর্তী তাহিরপুরের ট্যাকেরঘাট টুনাপাথর খনি প্রকল্পের শহীদ সিরাজ লেকের তীরে লেক, ছোট ছোট টিলাকে পেছনে, উত্তরে মেঘালয় পাহাড়, দৃষ্টি নন্দন টিলা এবং হাওরকে সামনে রেখে ধারণ করা হবে ইত্যাদীর কয়েকটি পর্ব।
আয়োজকরা জানান, বিনোদন অঙ্গনের জনপ্রিয় ব্যাক্তিত্ব হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় এবারের ধারণকৃত পর্বগুলো পরবর্তীতে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হলে তা দেখে দেশ-বিদেশের দর্শকরা যেমন সুনামগঞ্জের তাহিরপুরের দৃষ্টি নন্দন স্থান, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন তেমনি আনন্দও পাবেন।
গণমানুষের অনুষ্ঠানে আজ আমন্ত্রিত দর্শক ছাড়াও হাজার হাজার মানুষ আশপাশের এপার-ওপারের টিলা পাহাড়, সড়কের পাশে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করবেন ইত্যাদির ধারণ করা এবারে কয়েকটি নান্দনিক পর্ব।
অনুষ্ঠানটির এবারের পর্বে ধারণ করা হবে তাহিরপুরে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত টাঙ্গুয়ার হাওর, হলহলিয়ার হাওলীর রাজবাড়ি, শহীদ সিরাজ লেক, পাহাড়ি ঝর্ণাা ধারা, সীমান্তনদী জাদুকাটা, দৃষ্টিনন্দন বারেকটিলা, দেশের সবচেয়ে বড় জয়নাল আবেদীন শিমুল বাগান সহ নানা দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর তথ্য এবং দৃশ্যাবলী। এছাড়াও এবারের পর্বে ধারণ করা হবে দর্শকদের প্রশ্নোত্তর পর্বসহ নিয়মিত কয়েকটি বিভাগ।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed