প্রবাসী স্ত্রীকে লাইভে রেখে স্বামীর আত্মহত্যা!
বৈশাখী নিউজ ডেস্ক: বিয়ের মাত্র দেড় বছরের মাথায় যুক্তরাষ্ট্রে বসবাসরত স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মোবাইলে ভিডিও কল চলাকালীন অবস্থায় আত্মহত্যা করেছেন আল মনসুর মিশু (২৬) নামে এক যুবক। এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।
মনসুরের পরিবারের অভিযোগ স্বামীর আত্মহত্যার নির্মম এই ভিডিওটি মোবাইলে লাইভ দেখেন স্ত্রী। তবে এসময় তিনি কাউকে জানাননি।
আত্মহত্যাকারী মনসুর মিশু ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফরিদপুর গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র।
গত (১৫ নভেম্বর) বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় উত্তর ফরিদপুর গ্রামে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত (১৫ নভেম্বর) বৃহস্পতিবার রাতে নিহত আল মনসুর মিশু মোবাইল ফোন দিয়ে ইমো সফটওয়্যারের মাধ্যমে ভিডিও কলে যুক্তরাষ্ট্রে বসবাসরত তাঁর স্ত্রী পান্না বেগমের সঙ্গে কথা বলছিলেন। কথা বলার একপর্যায়ে রাত তিনটায় কি একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। পরে ইমোতে ভিডিও কল চলাকালীন অবস্থায় মনসুর মিশু সিলিং ফ্যানের সঙ্গে বউয়ের ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন।
এ সময় যুক্তরাষ্ট্র থেকে স্ত্রী পান্না বেগম ইমোতে ভিডিও কলে স্বামীর আত্মহত্যার নির্মম এ দৃশ্য লাইভ দেখেন।
মনসুর মিশুর পরিবার এই আত্মহত্যার পেছনে তাঁর যুক্তরাষ্ট্র প্রবাসী স্ত্রী পান্না বেগমকে দোষী বলে অভিযোগ করেন।
নিহত যুবকের ময়না তদন্ত করে পরদিন শুক্রবার (১৬ নভেম্বর) দাফন সম্পন্ন হয়।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed