জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার তাহিরপুরে
বিনোদন ডেস্ক: ‘ইত্যাদি’ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান। জনপ্রিয় এ অনুষ্ঠানটি দেশে বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী স্থানে ধারাবাহিকভাবে চিত্রায়ন করা হয়। এরই অংশ হিসেবে ইত্যাদি এবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা ট্যাকেরঘাটের শহীদ সিরাজ লেক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জনপ্রিয় টিভি উপস্থাপক হানিফ সংকেত এর পরিচালনায় ও উপস্থাপনায় (১৯ নভেম্বর) সোমবার বিকাল ৪টায় ইত্যাদি চিত্রায়ন হবে।
ফাগুন অডিও ভিশন প্রযোজিত বাংলাদেশ টেলিভিশনের শিক্ষা, তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি দর্শকদের উপস্থিতিতে ধারণ করা হবে।
এ অনুষ্ঠানে সুনামগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি তুলে ধরা হবে। দর্শক পর্বের জন্য ইতোমধ্যে ইত্যাদির পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত শিল্পী ও কলাকুশলী বাছাই করেছেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্নেন্দু দেব জানান, অনুষ্ঠানটি দেখতে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের লোকজনকে ইতিমধ্যে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed