রংপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। রোববার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার লাহিরীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান জানান, সকালে পল্লী বিদ্যুৎ-এর মালামাল নিয়ে একটি ট্রাক সদর উপজেলার পাগলাপীরে যাচ্ছিল। এ সময় লাহিরীরহাট এলাকায় পৌঁছালে, একটি যাত্রীবাহী ইজিবাইককে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের থাকা চারজনের মৃত্যু হয়। আহত হয় আরো দুজন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে নিহতদের মরদেহ উদ্ধার করে রমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed