Main Menu

ছাতকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাথীদের বিদায়ী অনুষ্টান

ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলার উত্তর খুরমা ইউপির ৪৭ নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাথীদের বিদায়ী ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

বৃস্পতিবার দুপুরের বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নুর উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক খলিলুর রহমানের পরিচালনায় অনুষ্টিত বিদায়ী ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

অনুষ্টিত সভায় বিশেষ অতিথি ছিলেন ছাতক প্রধান শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি মোনায়েম খানঁ, প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, প্রতিষ্টানের ভুমিদাতা সদস্য ও সাবেক সভাপতি হানিফ আলী, প্রধান শিক্ষক সমিতির সহ সভাপতি গোবিন্দ মোহন সরকার, কামাল উদ্দিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, পংকজ দত্ত সহকারি শিক্ষক ও কেন্দ্রিয় কমিটির যুগ্ন সম্পাদক প্রাথমিক সমাজ, রেজ্জাদ আহমদ সহকারি শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সাধারন সম্পাদক।

অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা সামছুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য সোনাফর আলী, আব্দুল হেকিম, গৌছ উদ্দিন, হাজী কালু মিয়া, বশির উদ্দিন, সারব আলী, মোস্তফা আহমদ, সুরুজ আলী, আব্দুস সালাম, আরিছ আলী ও বিদায়ী শিক্ষাথীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তামিম আব্দুল্লাহ নাবিল, পবিত্র কোরআন তেলাওয়াত করেন সুরাইয়া বিন জান্নাত। অনুষ্টান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন সৈয়দা ফাতেমা বেগম, সোমারানী দত্ত, মোহনারা বেগম ও নবুয়া বেগম।

Share





Related News

Comments are Closed