জৈন্তাপুরে ট্রাক চাপায় শিশু নিহত, অাহত ৫
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে পৃথক দূর্ঘটনায় এক শিশু নিহত এবং ৫ জন অাহত হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়- বৃহস্পতিবার দুপুর ১টায় মহাসড়কের অালু বাগান হিল রিসোর্ট এলাকায় সিলেট হতে ছেড়ে যাওয়া দ্রুতগামী ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-১৬-৭৩০৫) চাপায় মোকামপুঞ্জি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী ও মোকামবাড়ী গ্রামের মিলন বিশ্বাসের মেয়ে সুনিতা রানী বিশ্বাস (৭) ঘটনাস্থলেই প্রান হারায়। এ ঘটনায় মিলন বিশ্বাসের স্ত্রী দীপ্তি রানী বিশ্বাস শিপ্রা (২৫) অাহত হন। স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এসে দীপ্তি রানী বিশ্বাসকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুত্বর হওয়ায় দ্রুত সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে ঘাতক ট্রাকটি নলজুরী এলাকায় জনতা অাটক করে। তবে চালক পালিয়ে গেছে। এসময় দূর্ঘটনার প্রতিবাদে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করা হয়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় জনতা।
এদিকে দুপুর ১টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর ষ্টেশন বাজারে ট্রাকের চাকা বিষ্ফোরিত হয়ে ৪জন জেএসসি পরীক্ষার্থী অাহত হয়। অাহতরা হলো- বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী বাউরভাগ গ্রামের ইসমাইল অালীর মেয়ে অাফরোজা বেগম(১৪), সামসুল ইসলামের মেয়ে সুমা বেগম(১৪), সানফর অালীর মেয়ে ফাতেমা অাক্তার(১৫) এবং জমির উদ্দনের মেয়ে মরিয়ম বেগম (১৪)। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিলে শিক্ষার্থীরা বাড়ী ফিরে যায়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মাইনুল জাকির ট্রাক চাপায় শিশু শিক্ষার্থি নিহতের সত্যতা নিশ্চিত করে জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করা হয়েছে। অপর ঘটনায় অাহত শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে যায়।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed