বিশ্বনাথে মেছো বাঘ আটক
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে পোল্ট্রি ফার্মে মুরগী খেতে এসে পাতানো ফাঁদে আটকা পড়েছে একটি মেছো বাঘ। উপজেলার শিমুলতলা (নয়া বাড়ি) গ্রামের মাসুক মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে। বাঘ আটকের খবর পেয়ে বাঘটি এক নজর দেখতে এলাকার মানুষ ওই বাড়িতে ভিড় করেন। বাঘটি প্রায় দুই ফুট লম্বা ও ১ ফুট উচ্চতা।
মাসুক মিয়া জানান, বাড়িতে তার মালিকাধীন জননী পোল্ট্রি ফার্মে বিগত কয়েক মাস যাবৎ গভীর রাতে হানা দেয় বাঘ। এতে তিনি বেশ ক্ষতিগ্রস্থ হন। এরপর থেকে তিনি ফাঁদ পেতে বাঘটি আটকের চেষ্টা করেন। একপর্যায়ে বুধবার দিবাগত রাত ৩টার দিকে ওই বাঘটি পাতানো ফাঁদে আটকা পড়ে।
বিষয়টি তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা’কে অবহিত করলে বন বিভাগের কর্মকর্তারা বাঘটি আটক করে নিয়ে যান।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed