Main Menu

স্বামীকে হত্যায় স্ত্রী-প্রেমিকসহ তিনজনের মৃত্যুদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকসহ তিনজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম শেখ সুলতানা রাজিয়ার বিচারিক আদালত এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত আব্দুল করিমের দ্বিতীয় স্ত্রী পৌর এলাকার ভাদুঘর গ্রামের সালমা বেগম, তার পরকীয়া প্রেমিক একই গ্রামের সজল দেবনাথ ও আলাল মিয়া।

এদের মধ্যে সালমা ছাড়া অন্য দুই আসামি পলাতক রয়েছে।

মামলায় লিটন দেবনাথ নামে অপর এক আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি দ্বীন ইসলাম জানান, শহরের আনন্দ বাজারের ব্যবসায়ী ভাদুঘর গ্রামের আব্দুল করিম গত ২০১১ সালের ৫ জুন খুন হন। ওই দিন রাত ১২টার দিকে সালমাসহ তিন আসামি গলায় রশি দিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে তার মরদেহ বস্তাবন্দী করে বসত ঘরেই রেখে দেয়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের প্রথম স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এ রায় দেন।

Share





Related News

Comments are Closed