Main Menu

১৮ নভেম্বর থেকে সাক্ষাৎকার নেবে বিএনপি

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলের মনোনয়ন প্রত্যাশীদের আগামী ১৮ নভেম্বর থেকে সাক্ষাৎকার নেবে বিএনপি। চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

বৈঠকে নজরুল ইসলাম খানকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে। এ সময় সিনিয়র নেতারা দলের আইনজীবীদের সাথে বেগম খালেদা জিয়ার মামলা নিয়েও পরামর্শ করেছেন। দলের চেয়ারপারসন যাতে দ্রুত জামিনে মুক্তি পেতে পারেন সেজন্য আইনী পদক্ষেপ নিতে বলা হয়েছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code