হবিগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে এক মুক্তিযোদ্ধার বাড়িতে হানা দিয়ে নগদ ৮৫ হাজার টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে সিয়ে গেছে ডাকাতরা।
বুধবার (১৪ নভেম্বর) ভোর রাতে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের পশ্চিম সুলতানশী গ্রামের মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার ভোররাতে একদল ডাকাত মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর বাড়িতে হানা দেয়। তারা মুক্তিযোদ্ধার ছেলে সুজন মিয়াকে বেঁধে রেখে মারধর করে। পরে নগদ প্রায় ৮৫ হাজার টাকা এবং দুই ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে চলে যায় ডাকাতদল।
লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্য তালিকাRead More
হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়েRead More



Comments are Closed