Main Menu

সিলেটে পুলিশের ধাওয়া খেয়ে মামলার আসামী নিহত

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহপরাণ থানাধীন মেজরটিলা এলাকায় এক মাদক মামলার আসামীকে গ্রেফতার করতে গেলে পুলিশের ধাওয়া খেয়ে ছাদ থেকে পড়ে আসামীর মৃত্যু হয়েছে।

Manual1 Ad Code

পুলিশ সুত্রে জানা য়ায়, গোযাইনঘাট উপজেলার উত্তর নওয়াগ্রামের মৃত মাওলানা ইয়াকুব আলীর ছেলে মো. আব্দুল্লাহ (৩৩) মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। বর্তমানে সে শাহপরাণ থানাধীন মেজরটিলা ফ্লাগুনি এলাকার ৩৮নং মারুফ ভিলায় বসবাস করত।

Manual4 Ad Code

নিহতের বড় ভাই তাজুল ইসলাম জানান, বুধবার ভোর রাত ৪টার দিকে মো. আব্দুল্লাহ (৩৩) কে ধরতে শাহপরাণ (র) থানার এস আই রাজিব কুমারের নেতৃত্বে পুলিশ তাদের বাড়ীতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল্লাহ গ্রেফতার এড়াতে দৌড়ে পালিয়ে ছাদের উপরে উঠে পাশের বাড়ির ছাদে আশ্রয় নেয়ার চেষ্টা করে। এ সময় আব্দুল্লাহ ছাদ থেকে নিচে পড়ে গেলে সে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা ও তার আত্মীয় স্বজন আশংকাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ভোর ৫টার দিকে সে মৃত্যু বরণ করে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

Manual5 Ad Code

এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী আব্দুল্লাহর বাড়ীতে অভিযান চালানো হয়। তখন আব্দুল্লাহ গ্রেফতার এড়াতে দৌড়ে পালিয়ে ছাদের উপরে উঠে পাশের বাড়ির ছাদে আশ্রয় নেয়ার চেষ্টা করে। এ সময় আব্দুল্লাহ ছাদ থেকে নিচে পড়ে গিয়ে আহত হলে তার আত্মীয় স্বজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ১১ নং ওয়ার্ডে ভর্তি থাকা অবস্থায় ভোর রাত ৫টার দিকে সেখানের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় কারো কোন অবহেলা থাকলে ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code