রাজশাহীতে ট্রেনের ছাদ থেকে লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীতে আন্তঃনগর ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত এক কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি। এ সময় ট্রেনের গার্ড ট্রেনের একটি বগির ছাদ থেকে রক্ত পড়তে দেখেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রেনটি ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে আসে। পরে ট্রেনটি পরিষ্কার করার জন্য ওয়াশপিটে (যেখানে ট্রেন ধোঁয়া-মুছা করা হয়) নিয়ে যাওয়া হয়।
ট্রেনটি সকাল ৭টায় চার নম্বর প্ল্যাটফর্মে লাগানো হয়। ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কয়েক মিনিট আগে একজন গার্ড দেখেন ট্রেনের ছাদ থেকে তাজা রক্ত ঝরে পড়ছে।
পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে ট্রেনের ছাদ থেকে এক কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার করে।
রাজশাহী রেলওয়ে থানার ওসি সাঈদ ইকবাল জানান, ট্রেনের ছাদে কিশোরের মরদেহ কীভাবে গেল সেটি তদন্ত করে দেখা হচ্ছে। লাশের পরিচয় এখনও জানা যায়নি।
লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed