Main Menu

১৪০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ১ হাজার ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকাসহ কাজল মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১২ নভেম্বর) বিকেলে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার কাজল মিয়া উপজেলার চন্দনা গ্রামের মৃত জহুর হোসেনের ছেলে।

অ্যাডিশনাল এসপি মনিরুজ্জামান জানান, কাজল মিয়া এলাকায় একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। গোপন সূত্রে খবর পেয়ে রোববার (১১ নভেম্বর) দিবাগত রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারসহ একদল র‌্যাব সদস্য।

অভিযানকালে ১ হাজার ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট, বিক্রয়লব্দ ৫০ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোনসহ কাজলকে গ্রেফতার করা হয়। পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয় বলেও জানিয়েছে র‌্যাব।

Share





Related News

Comments are Closed