বিএনপির মনোনয়ন কিনলেন চিত্রনায়ক হেলাল খান
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সিলেট-৬ আসনে লড়তে মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়ক হেলাল খান।
সোমবার (১২ নভেম্বর) দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এর আগে বেলা ১০ টায় দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। প্রথমেই কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তিনটি (ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসন) মনোনয়নপত্র কেনা হয়। এরপর মনোনয়নপত্র (ঠাকুরগাঁও-১) সংগ্রহ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারপর বিভিন্ন নির্বাচনী এলাকার মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়নপত্র কিনতে শুরু করেন দলীয় কার্যালয় থেকে।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed