Main Menu

বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য তিনটি আসনের মনোনয়ন কেনার মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নিবাচনের আনুষ্ঠানিক মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি।

সোমবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নয়াপল্টস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ এর মনোনয়ন সংগ্রহ করেন। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান খালেদা জিয়ার পক্ষে বগুড়া সদর আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা।

উল্লেখ্য, বিএনপির মনোনয়ন ফরমের মূল্য ধার্য করা হয়েছে ৫ হাজার টাকা এবং ফরম জমা দেওয়ার সময় জমা দিতে হবে ২৫ হাজার টাকা। মনোনয়ন বিক্রিকে কেন্দ্র করে সকাল থেকেই দলের কার্যালয়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

Share





Related News

Comments are Closed