Main Menu

জামিনে মুক্ত আমীর খসরু

বৈশাখী নিউজ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মুক্তি পেয়েছেন।

সোমবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

কারা কর্তৃপক্ষ জানায়, উচ্চ আদালত থেকে রবিবার জামিননামা আসে কারাগারে। এটি যাচাই–বাছাই করে আজ আমীর খসরুকে মুক্তি দেয়া হয়।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নওমী নামের এক ব্যক্তির সঙ্গে ‘ফোনালাপ’-এর ফাঁস হলে উস্কানির অভিযোগে চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতার করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি) এই মামলায় গত ২১ অক্টোবর কারাগারে পাঠায় আদালত।

Share





Related News

Comments are Closed