মাধবপুরে ১৫৪ কেজি গাঁজা জব্দ
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আহম্মদপুর গ্রাম থেকে ১৫৪ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
সোমবার (১২ নভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ধর্মঘর বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
বিজিবি ৫৫ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশীদ জানান, মাদকের একটি বড় চালান নিয়ে একদল মাদক বিক্রেতা আসছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবির একটি দল।
এসময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে মাদককারবারীরা গাঁজা ফেলে পালিয়ে যায়। পরে ১৫৪ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার দাম ৫ লাখ ৩৯ হাজার টাকা।
এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed