শাবিতে গাজাসহ ৫ বহিরাগত যুবক আটক
শাবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গাঁজা সরবরাহের অভিযোগে ৫ বহিরাগত যুবককে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় তাদের কাছ থেকে ৩২ পুটলা গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার (৯ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের ক্যাম্পাস থেকে আটক করা হয়। পরবর্তীতে জালালাবাদ থানার এসআই বিমল দে’র কাছে তাদের তুলে দেওয়া হয়।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, বহিরাগত পাঁচজন ছাড়াও শাবির ১০ শিক্ষার্থীকে গাঁজা কেনা-বেচায় সংশ্লিষ্টতা পেয়েছে প্রশাসন। তবে তাদেরকে শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা যায়।
আটককৃতরা হলো, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী টিলারগাও এলাকার ছোয়াব আলী, নাজিরগাও এলাকার সালেহ আহমদ, পল্লাল আহমদ, জুগিপাড়ার মিলন মিয়া এবং মইনুল ইসলাম।
এদের মধ্যে ছোয়াব আলী দীর্ঘদিন যাবত ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে গাঁজা সরবরাহ করে আসছে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহীর উদ্দিন আহমেদ নিশ্চিত করেন। তার কাছ থেকে ৩২ পুটলা গাঁজা উদ্ধার করা হয়, যা ওজনে প্রায় ৬০০ গ্রাম।
এ বিষয়ে প্রক্টর জহীর উদ্দিন আহমেদ বলেন, আমরা চাই না আমাদের কোমলমতী শিক্ষার্থীরা মাদক, গাঁজা সেবন করে বিপদগামী হোক। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছি। তাই ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে বিভিন্ন সময়ে অভিযান চালাই।
সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় জিরো টলারেন্সে রয়েছে। বিশ্ববিদ্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে প্রশাসন। এজন্য সংশ্লিষ্ট প্রশাসনকে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।
জালালাবাদ থানার এসআই বিমল দে বলেন, আমরা পাঁচ জনকে আটক করে থানায় নিয়ে এসেছি। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে কোর্টে চালান করা হবে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed