শ্রীমঙ্গলে যুবদলের দুই নেতা গ্রেপ্তার
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সভাপতি মহিউদ্দিন আহম্মদ ঝাড়ু ও জেলা যুবদলের সহ সভাপতি কাজী আব্দুল গফুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মতিগঞ্জ এলাকা থেকে মহিউদ্দিন এবং একই উপজেলার বিরাইপুর এলাকা থেকে শুক্রবার (৯ নভেম্বর) আব্দুল গফুরকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
বিস্ফোরক ও নাশকতা ঘটানোর চেষ্টার অভিযোগে ১ সেপ্টেম্বর ২০১৮ দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন, হঠাৎ করে আমাদের নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ ৷ আমরা আসলে জানিই না ওদের বিরুদ্ধে কি অভিযোগ বা কেন গ্রেপ্তার করা হয়েছে ৷
তিনি আরো বলেন, আমি নিজেও রাতে বাসায় ঘুমাতে পারছি না, আমি খুব অসুস্থ কিন্তু আমি নিজেও জানি না কোন কোন মামলায় আমার নাম আছে তাই রাতে আত্নীয়দের বাসায় ঘুমাচ্ছি ৷ আমাদের নেতাকর্মীরাও বাসায় থাকতে পারছেন না ৷
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed