জাফলংয়ে মাদক ব্যবসায়ীর দা’র কোপে পুলিশ আহত
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মাদক ব্যবসায়ীর দা’র কোপে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক আব্দুল মান্নান আহত হয়েছেন।
শুক্রবার (৯ নভেম্বর) বিকেলে জাফলংয়ের বল্লাঘাট পিকনিক স্পট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ওই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটক সেলিম উপজেলার লাখেরপাড় গ্রামের মৃত হাসিম মিয়ার ছেলে
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ নভেম্বর) বিকেলে এস আই আব্দুল মান্নান এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বল্লাঘাট পিকনিক স্পট এলাকায় যায়। সেখানে পর্যটকদের কাছে মদ বিক্রি করার সময় মাদক ব্যবসায়ী সেলিমকে হাতেনাতে ধরে ফেলেন এস আই আব্দুল মান্নান। এসময় এস আই মান্নানের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তার হাতে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সেলিম। তাৎক্ষণিক পুলিশ সদস্যরা তার পিছু নিলে পাশের রান্না ঘরে থাকা বটি দা দিয়ে কুপিয়ে এস আই মান্নানকে গুরুতর জখম করে মাদক ব্যবসায়ী সেলিম। এ সময় ডিবি পুলিশের অপর সদস্যরা দৌড়ে এসে সেলিমকে আটক করেন। তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। গুরুতর আহত এস আই মান্নানকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এদিকে ডিবি পুলিশের পৃথক আরেকটি অভিযানে এস আই মিজানের নেতৃত্বে শুক্রবার (৯ নভেম্বর) দুপুরে গোয়াইনঘাটের বিজিবি’র সংগ্রাম সীমান্ত ফাঁড়ি এলাকা থেকে ৫৯ পিছ ইয়াবাসহ হালিম মিয়া নামক অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে উপজেলার মোহাম্মদপুর গ্রামের ফখরুল মিয়ার ছেলে।
সিলেট জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম মাদক ব্যবসায়ীর হামলায় পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed