Main Menu

প্রাত:ভ্রমণ ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঐতিহ্যবাহী প্রাত:ভ্রমণ ক্লাব শাহজালাল উপশহর সিলেটের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৯ নভেম্বর) ক্লাবের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

এসব কর্মসূচিতে ছিল সন্ধ্যা ৬টায় এ-ব্লকের স্বপ্ন নিবাসে এক আলোচনা সভা, বিকেল সাড়ে ৪টায় বি ব্লকের জামে মসজিদের সামনে থেকে প্রতিষ্ঠা দিবসের র‌্যালী। র‌্যালীটি উপশহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে এ ব্লক মসজিদের পাশে গিয়ে শেষ হয়।

এছাড়াও সকাল সাড়ে ৬টায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে নিয়মিত শরীরচর্চা, সাড়ে ৮টায় ১৪নং রোডে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, উপশহর রোডের উভয় পাশের গাছে সাদা রং দিয়ে সুসজ্জিত করা, রাস্তার উভয় পাশে পড়ে থাকা ময়লা-আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা, জনসাধারণের সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়।

প্রাত:ভ্রমণ ক্লাব শাহজালাল উপশহর সিলেটের সভাপতি সাবেক পুলিশ সুপার কাওছার আহমদ হায়দরীর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার মাহমুদুর রশীদ মসরুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মিরর পত্রিকার সম্পাদক আহমেদ নুর। প্রধান অতিথির বক্তব্যে মানুষের জন্য সমাজের জন্য কিছু করার যে উদ্যোগ প্রাত:ভ্রমন ক্লাব গ্রহণ করেছে সেজন্য ক্লাবের ভূয়শি প্রশংসা করেন। তিনি বলেন, ৭ম বছরে প্রাত:ভ্রমণ ক্লাব সমাজের উন্নয়নে আরও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এ আশা করি। তিনি প্রাত:ভ্রমন ক্লাব গঠনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহ নজরুল ইসলাম, মো. আবুল ফজল, ডা. মো. আব্দুল ওয়াহিদ, রুহেল আলম সিদ্দিকী, প্রফেসর আব্দুস সোবহান, হেলাল উদ্দিন প্রমুখ।

Share





Related News

Comments are Closed