৩০০ অাসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের ৩০০ সংসদীয় আসনে রিটার্নিং ও সহকারি রিটানিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট জেলা প্রশাসক রিটার্নি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা/ জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা সহকারি রিটার্নি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা বৃহস্পতিবার (৮ নভেম্বর) সংশ্লিষ্ট জেলা-উপজেলায় পাঠানো হয়েছে। শুক্রবার (৯ নভেম্বর) দুপুরে ইসির যু্গ্ম সচিব আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নেয়া হবে আগামী ২৩ ডিসেম্বর। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed