শুক্র ও শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল শুক্রবার (৯ নভেম্বর) ও পরদিন শনিবার (১০ নভেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাউবো) সিলেটের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হচ্ছে- নগরীর আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন বড়বাজার (আংশিক), আম্বরখানা, ঘূর্ণি আ/এ, দরগা মহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার ও কোর্ট পয়েন্ট।
শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হচ্ছে- শেখঘাট উপকেন্দ্রের আওতাধীন শেখঘাট, কাজির বাজার, শাহজালাল ঘাট, তোপখানা, সুরমা মার্কেট, কোর্ট কম্পাউন্ড ও সার্কিট হাউজ সংলগ্ন এলাকা।
এই অনাকাঙ্খিত বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাউবো) সিলেট কর্তৃপক্ষ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed