Main Menu

গোলাপগঞ্জে বিএনপি নেতা উজ্জল গ্রেফতার

গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জলকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতামূলক মামলা রয়েছে বলে থানা সূত্র জানায়।

গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতে গোলাপগঞ্জ পৌর সদর থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

বৃহস্পতিবার পুলিশ আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। আটক মনিরুজ্জামান উজ্জল উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের উত্তর রায়গড় গ্রামের মৃত মুহিব আলীর পুত্র।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে মামলা ও ওয়ারেন্ট থাকায় গ্রেফতার করা হয়েছে।

Share





Related News

Comments are Closed