জঙ্গি অর্থায়নের অভিযোগে ৮ এনজিওকর্মী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুরে ১৩ লাখ টাকাসহ একটি এনজিওর আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
পুলিশের অভিযোগ এই গ্রুপটি জেএমবি ও আনসার আল ইসলামকে আর্থিকভাবে সহায়তা করতে পাকিস্তানসহ কয়েকটি দেশ থেকে অর্থ সংগ্রহ করেছে। তারা চট্টগ্রাম অঞ্চলে নিজেদের জঙ্গি তৎপরতা জোরদার করতে চেয়েছিল।
এ বিষয়ে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপ কমিশনার মহিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বুধবার রাতে মিরপুরে অভিযান চালিয়ে ‘স্মল কাইন্ডনেস বাংলাদেশ’ নামের ওই এনজিওর আটজনকে তারা গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারদের অধিকাংশই একসময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে জড়িত ছিল বলে জানালেও তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed