নারী হকি: কলকাতাকে ২-০ গোলে হারাল ঢাকা
স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের আন্তর্জাতিক হকি প্রতিযোগিতায় কলকাতা ওয়ারিয়র্সকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ঢাকা ইলেভেনের ব্যানারে বাংলাদেশ নারী হকি দল।
বুধবার ঢাকায় মাওলানা ভাসানি জাতীয় স্টেডিয়ামে কলকাতা ওয়ারিয়র্সের বিপক্ষে প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামে ঢাকা ইলেভেন।
ম্যাচের নবম মিনিটে ঢাকা ইলেভেনকে এগিয়ে নেন শিমু আক্তার। ২৩তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন নারাইলের নোমিতা কর্মকার।
নির্ধারিত সময় শেষে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।
এটি বাংলাদেশের মেয়েদের প্রথম আন্তর্জাতিক হকি ম্যাচ।
এর আগে, ম্যাচের উদ্বোধন করেন ঢাকার উপ কমিশনার আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান।
ঢাকা ইলেভেন দল: সুমি আক্তার, রিতু খানম, রানি আক্তার, মুক্তা খাতুন, পারভিন আক্তার, সানজিদা আক্তার, ফেরদৌস জয়িতা, নোমিতা কর্মকার, সাদিয়া খাতুন, শিমু আকতার, ফরিদা আক্তার এবং সানজিদা সাথি।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed