শুক্রবার রাজশাহীতে সমাবেশ করবে ঐক্যফ্রন্ট
বৈশাখী নিউজ ডেস্ক : আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৭ দফা দাবি ও ১১ দফা লক্ষ্য আদায়ে পূর্বঘোষিত রোডমার্চ কর্মসূচি স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে ৯ নভেম্বর রাজশাহীতে সমবেশ করবে দলের শীর্ষ নেতারা।
বুধবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান এই তথ্য জানিয়েছেন। তবে কী কারণে রোডমার্চ কর্মসূচি স্থগিত করা হয়েছে- তা জানাতে পারেননি তিনি।
এদিকে গণফোরামের শীর্ষ নেতারা জানাচ্ছেন, রাজনৈতিক কারণে রোডমার্চ স্থগিত করা হলেও রাজশাহীতে সমাবেশ হবে। এর আগে গত মঙ্গলবার (৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৮ নভেম্বর রাজশাহীর উদ্দেশে রোডমার্চ এবং ৯ নভেম্বর সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, আমাদের এর পরের কর্মসূচি হলো, খুলনায় জনসভা। তারপরও দাবি না মানলে নির্বাচন কমিশন অভিমুখে লংমার্চ করা হবে।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed