সিলেটে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাবুরাগাঁওয়ে প্রতিবেশীর হামলায় আহত লোকমান আহমদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
জানা যায়, গত ৪ নভেম্বর সন্ধায় বাবুরাগাওয়ের মৃত আলকাছ আলীর পুত্র লোকমান আহমদ (৫৫) কে মোবাইলে কল করে ঘর থেকে ডেকে নেয় একই গ্রামের ইসমাঈল আলীর ছেলে কবির হোসেন। লোকমান বের হয়ে রাস্তায় যেতেই ইসমাঈল আলীর ছেলে কবির হোসেন, শামীম আহমদ, রকিব ও সিরাজ মিয়ার পুত্র সেবুলগংরা দা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারাত্নক ভাবে আহত করে। তখন এলাকার লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে ৩দিন চিকিৎসা নেয়ার পর চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফারড করেন। সেখানে ৭ নভেম্বর ভোররাত ৪টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার মাথায় ও শরীরে ১২-১৩টা দায়ের কুপ রয়েছে। নিহত লোকমান আহমদ ৩ ছেলে ও ২ মেয়ের জনক।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed