Main Menu

ময়না মিয়ার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে সিএনজি অটোরিকশা চালক ময়না মিয়া হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে সিএনজি চালক এবং এলাকাবাসী মানববন্ধন করেছেন। বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাম্যবাদী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ধীরেন সিংহ, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল সহকারী মহাসচিব ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শামীমা স্বাধীন, দৈনিক সমাচার এর সিলেট ব্যুরো প্রধান আখলিছ আহমদ চৌধুরী, ¯œাংষু ভট্টাচার্য শন্তু, নিহত ময়না মিয়ার শশুর মোঃ নমিজ মিয়া ও স্ত্রী মোস্তাকিমা প্রমুখ।

গত রবিবার রাত পৌণে ১১টার দিকে ওসমানী মেডিকেল রোডে হঠাৎ ময়না মিয়ার উপর হামলা চালায় স্বেচ্ছাসেবকলীগের ক্যাডাররা। এসময় এলোপাথারি ছুরিকাঘাতে ময়না মিয়াকে গুরতর আহত করে ফেলে পালিয়ে যায় তারা। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ স্বেচ্ছাসেবকলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল মনাফ, ১১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সালাম ও স্বেচ্ছাসেবক লীগকর্মী হাবিব।

Share





Related News

Comments are Closed