বিপ্লব ও সংহতি দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর। বিপ্লব ও সংহতি দিবস। জাতীয় জীবনে একটি ঘটনাবহুল ও আলোচিত দিন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও সুসংহত করার দৃঢ় প্রত্যয় নিয়ে দিবসটি উদযাপন করা হবে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশে জটিল রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়। এ অবস্থায় সামরিক বাহিনীর সদস্যদের সাথে দেশপ্রেমিক জনগণও রাস্তায় নেমে আসে। তারা লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবপরিবারে নৃশংস হত্যাকান্ডের শিকার হন। তখন দেশে চলতে থাকে একের পর এক ষড়যন্ত্র। সামরিক অভ্যুত্থ্যান, পাল্টা অভ্যুত্থ্যানের ঘটনা। এরই ধারাবাহিকতায় সামরিক বাহিনীর একটি অংশ রাষ্ট্রক্ষমতা দখলের হীন উদ্দেশ্যে গৃহবন্দি করে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে।
মূলত, ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রক্ষমতা কার হাতে ন্যস্ত ছিলো সাধারণ মানুষ তা বুঝতে পারছিলেন না। এমনি এক মুহূর্তে সাধারণ সিপাহীদের পক্ষ থেকে বিপ্লবের ডাক দেয়া হয়। তারা নেমে আসে রাজপথে। দেশপ্রেমিক জনতাও শামিল হয় তাদের সাথে। তারা সম্মিলিতভাবে মুক্ত করে আনেন জিয়াউর রহমানকে। এ সময় রাজনৈতিক ধারা পরিচালিত হয় জিয়াউর রহমানকে ঘিরে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, দোয়া মাহফিল ইত্যাদি।
সিলেট জেলা ও মহানগর বিএনপি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আজ বুধবার বিকেল ৩টায় নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed