ওসমানীনগরে গর্ত থেকে মহিলার লাশ উদ্ধার, আটক ৪
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে অজ্ঞাত (৩০) এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার দুপুর ২টার দিকে উপজেলার দয়ামীর বাজারের পশ্চিমে পরিত্যক্ত একটি জমির গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার দয়ামীর খালপাড় গ্রামের মৃত হুরমত উল্লার পুত্র আব্দুল বারী ওরফে কানা বারী (৪০), বারির কথিত স্ত্রী পাখি বেগম (২০), তার মেয়ে মোনালিসা (১৩) ও নেত্রকোনা জেলার সেলিম মিয়া (৩৫) রয়েছেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খবর পেয়ে ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাতে উপজেলার দয়ামীর গ্রামের আব্দুল বারী ওরফে কানা বারীর বাড়ীর পূর্বে একটি পরিত্যক্ত জমির গর্তে এক অজ্ঞাত মহিলার লাশ ফেলে রাখে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে বিষয়টি স্থানীয় লোকজন ওসমানীনগর থানাকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ গতকাল দুপুরে অজ্ঞাত এই মহিলার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ ধারণা করছে, গত রোববার দিনগত রাতের কোন এক সময় অজ্ঞাত এই মহিলাকে দুর্বৃত্তরা খুন করে লাশ গুম করার জন্য মাটি চাপা দেওয়ার চেষ্টা করেছিল। রাতে মানুষের চলাফেরার বিষয়টি টের পেয়ে দুর্বৃত্তরা লাশটি মাটি চাপা দিতে পারেনি। এ জন্য লাশটি স্থানীয়দের নজরে চলে আসে।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এসএম মাইন উদ্দিন অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার ও এ ঘটনায় ৪ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed