Main Menu

ওসমানীনগরে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার দয়ামীর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় আবদুল বারিকে আটক করেছে পুলিশ।

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এসএম মাইন উদ্দিন জানান, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে দয়ামীর কলেজ রোড এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। লাশের গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়া ছিল। ধারণা করা হচ্ছে রবিবার রাতে তাকে কে বা কারা হত্যা করে ফেলে রেখেছে।

লাশের পরিচয় সনাক্ত এবং অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারের তৎপরতা অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed