ঐক্যফ্রন্টের সঙ্গে বুধবার ফের সংলাপ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ফের সংলাপে বসতে সম্মতি দিয়েছেন।
আগামী বুধবার (৭ নভেম্বর) সকাল ১১টায় গণভবনে ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে দ্বিতীয় দফার এ সংলাপ অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। গণভবনে ১৪ দলের সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ঐক্যফ্রন্টের থেকে আবার সংলাপে বসতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই জানিয়েছিলেন যে সংলাপের জন্য তার দ্বার উন্মুক্ত। তবে ৭ নভেম্বরের পর সংলাপ সম্ভব নয়। সব কিছু বিচার বিশ্লেষণ করে ৭ নভেম্বর বেলা ১১টায় ছোট আকারে ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ হবে।
এসময় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানান, সংবিধানের ভেতর থেকে নির্বাচন নিয়ে দ্বিতীয়বার ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনার জন্য ১৪ দলীয় জোটের নেতারা মত দিয়েছেন।
এর আগে প্রথম সংলাপের ‘অসম্পূর্ণ আলোচনা সম্পূর্ণ’ করতে আবার আলোচনায় বসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোববার সকালে চিঠি দিয়েছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা কামাল হোসেন। ধানমণ্ডিতে আওয়ামী লীগের কার্যালয়েকামাল হোসেনের স্বাক্ষরিত ওই চিঠি পৌঁছে দেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক।
গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রথম দফায় গত ১ নভেম্বর রাতে সংলাপে বসেন প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনা।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed