সিলেটের ১৩ উপজেলা ও ৩ পৌরসভা বিএনপির নিন্দা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পুলিশের ‘মিথ্যা ও হয়রানীমূলক বিশেষ ক্ষমতা আইনে গায়েবী মামলায়’ গত ৩০ অক্টোবর সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ ৮ নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সিলেট জেলার আওতাধীন ১৩টি উপজেলা ও ৩টি পৌরসভা বিএনপির নেতবৃন্দ।
রোববার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আফরোজ মিয়া, যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি হাজী শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমদ, বালাগঞ্জ উপজেলা সভাপতি কামরুল হুদা জায়গীরদার, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, বিশ্বনাথ উপজেলা সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, ওসমানীনগর উপজেলা সভাপতি সৈয়দ মোতাহির আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক তাজ মো. ফখর উদ্দিন চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা সভাপতি সভাপতি ওসমান গণি, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন , জৈন্তাপুর উপজেলা সভাপতি এনায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি সুফিয়ানুল করিম চৌধুরী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক তসলিম আহমদ নিহার, কানাইঘাট উপজেলা সভাপতি মামুনুর রশিদ মামুন, জকিগঞ্জ উপজেলা সভাপতি হেলাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, বিয়ানীবাজার উপজেলা সভাপতি নাজমুল হোসেন, পুতুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, গোলাপগঞ্জ উপজলা ভারপ্রাপ্ত সভাপতি ডা. আব্দুল গফুর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নোমান উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি হাজী শাহাব উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর, বিয়ানীবাজার পৌর সভাপতি আবু নাসের পিন্টু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুমেল, কানাইঘাট পৌর সভাপতি শরিফুল হক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ডিপজল, জকিগঞ্জ পৌর সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক আব্দুশ শাকুর।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘সরকারের পেটোয়া পুলিশ বাহিনী সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আলী হোসেন বাচ্চু, জেলার সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, বিএনপি নেতা মঈন উদ্দিন, আকবর আলী ও সজীবকে গত ৩০ অক্টোবর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতিকালে বিনা উস্কানিতে আটক করে। পরে তাদেরকে বিশেষ ক্ষমতা আইনে মিথ্যা ও গায়েবী মামলায় গ্রেফতার দেখানো হয়। আমরা নেতৃবৃন্দকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে নেতৃবৃন্দের অবিলম্বে নিশঃর্ত মুক্তির দাবি জানাচ্ছি। সরকার একের পর এক গণতান্ত্রিক অধিকার খর্ব করে দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচি থেকে নেতাকর্মীদের গ্রেফতার প্রমান করে বিনাভোটের অবৈধ আওয়ামী বাকশালী সরকার কতটা ভীত। সরকার ও পুলিশ বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী নিজেদের জনগণের শত্রুতে পরিণত করেছে। সিলেটবাসীসহ দেশের জনগণ অবিলম্বে সকল জুলুম ও অন্যায়-অবিচারের জবাব দিবে ইনশাআল্লাহ।’
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed