জৈন্তাপুরে পাহাড় কর্তনের দায়ে অাটক ১
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে তেল গ্যাসের জনগুরুত্বপূর্ন এলাকা হরিপুর গ্যাস ক্ষেত্র এলাকা। হরিপুরে রয়েছে ছোট বড় অনেক টিলা ও পাহাড়। একটি প্রভাবশালী চক্র এসব পাহাড় ও টিলা দীর্ঘ দিন ধরে কর্তন করে মাটি বিক্রয় করে অাসছে।
রবিবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর উপজেলার হরিপুর উত্তরশ্যামপুর এলাকায় ভ্রাম্যমান অাদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় পাহাড় কর্তনের দায়ে ভ্রাম্যমান অাদালত ঘাটের ছটি গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে তাজ উদ্দিন (২২) কে অাটক করে এবং মাটি বহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে৷ অপরদিকে ভ্রাম্যমান অাদালতের উপস্থিতি টের পেয়ে পাহাড় কাটার সাথে জড়িত অন্যরা পালিয়ে যায়।
এবিষয়ে ভ্রাম্যমান অাদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ জানান উত্তরশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে পাহাড় কাটার সাথে জড়িত তাজ উদ্দিনকে অাটক এবং মাটি বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে অাটক তাজ উদ্দিনকে ১মাসের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া পাহাড় কাটার সাথে জড়িতেদের বিরুদ্ধে অাইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। নির্বাহি ম্যাজিস্ট্রেট অারও জানান উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চলমান থাকবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed