আফ্রিকায় সন্ত্রাসী হামলায় হবিগঞ্জের যুবক নিহত
প্রবাস ডেস্ক: সাউথ অফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে হবিগঞ্জের আজমিরীগঞ্জের যুবক নজরুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। নিহত নজরুল আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল আওয়াল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকা যান নজরুল ইসলম। সেখানে তিনি জোহানেসবার্গ টাউনে একটি সুপার মার্কেটে হোলসেল এর কাজ করে আসছিলেন।
শনিবার (৩ নভেম্বর) সকালে একদল সন্ত্রাসী মার্কেটে ঢুকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নজরুল ইসলামের মৃত্যুর বিষয়টি মোবাইল ফোনে তার এক সহকারী বাড়িতে জানায়।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, নিহতের আত্মীয় স্বজনদের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানানো হলে আজমিরীগঞ্জ থানা পুলিশ তাদের বাড়িতে গিয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ চলছে।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed