লন্ডনে সিলেটী বংশোদ্ভূত স্কুলছাত্রী নিখোঁজ
প্রবাস ডেস্ক: পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকা নিউহাম থেকে ১৪ বছর বয়সী এক সিলেটী বংশোদ্ভূত স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা থেকে নোহা মহসিন নামের ওই স্কুলছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
নোহার পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নোহা বাসা থেকে বের হয়ে আর সে ফিরে আসেনি। বন্ধুরাও তার খোঁজ জানাতে পারেনি। বাইরে যাওয়ার সময় নোহার পরনে ছিল বেগুনি রঙের সুয়েটার ও সি ব্লু হ্যাট।
নোহার বাবা মো. মহসিন একজন কমিউনিটি একটিভিস্ট। তার বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায়।
এদিকে নোহার রহস্যজনক নিখোঁজের ঘটনায় তার বাবা-মা সহ স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, নোহার সন্ধানে তারা তদন্ত শুরু করেছে।
এর আগে ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রিন থেকে তিন স্কুলছাত্রী নিখোঁজ হয়। পরে জানা যায়, তারা আইএসে যোগ দিতে সিরিয়ায় চলে গিয়েছিল।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed