ওসমানীনগরে বিএনপি নেতা গয়াছ গ্রেফতার
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক গয়াছ মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাত ৯টার দিকে উপজেলার গোয়ালাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
তিনি উপজেলার গোয়ালাবাজার ইউপির ব্রাহ্মণগ্রাম গ্রামের সফিক উল্লাহর পুত্র।
থানা পুলিশ সুত্রে জানা যায়- নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন বলেন- গত ১২ আগস্ট পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা (নং-৯(৮)১৮) দায়ের করে। নাশকতার পরিকল্পনার ওই মামলায় এজাহার নামীয় আসামি ছিলেন গয়াছ মিয়া।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed